নির্মাণসামগ্রীর দাম বাড়ায় সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের টেন্ডার প্রক্রিয়া কোনো ঠিকাদারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার সমিতি সিলেট’র নেতৃবৃন্দ। রোববার (৪সেপ্টেম্বর) এ সমিতির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সভাপতি নিরেশ দাস ও সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের নির্মাণসামগ্রী দামের ঊর্ধ্বগতিতে করণীয় বিষয়ে সম্মেলন হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত রবিবার থেকে সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কোনো টেন্ডার প্রক্রিয়ায় কোনো ঠিকাদারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সবর্সম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়- সমিতি পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার সার্কেলের আওতাধীন কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান এল.টি.এম এবং ও.টি.এম টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না।
পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত সংশ্লিষ্টদের তা মেনে চালার জন্য আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর




