সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) রেজিস্ট্রার কার্যালয়ের ইস্যু কাম ডেসপাস সহকারী মো. মবর উদ্দিন আর নেই। আজ সোমবার ভোর রাত ৪টার দিকে হার্ট অ্যাটাকে নগরীর ইবনে সিনা হাসপাতালে তিনি মারা গেছেন (ইন্নালিল্লাহি....রাজেউন)।
সিকৃবির জনসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত করেছে।
তারা জানায়, মবর উদ্দিন ১৯৮০ সালে সিলেটের গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৩ সাল থেকে সিকৃবিতে কর্মরত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।
মবর উদ্দিনের মৃত্যুতে সিকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার ও রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




