অনুষ্ঠিতব্য সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছেন সাবেক সংরক্ষিত আসনের এমপি ও সাবেক পিপি অ্যাডভোকেট শামছুন নাহার শাহানা রব্বানী।
সোমবার (৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সভাপতি ধানমণ্ডীর কার্যালয় থেকে শাহানা রব্বানীর পক্ষে মনোনয়ন ক্রয় করেন তাঁরপুত্র কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণ।
এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শামছুন নাহার শাহানা রব্বানী সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির পাশাপাশি জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্যের দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপিও ছিলেন। তিনি সুনামগঞ্জ জজকোর্টের ১৪ তম পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৫৮ ইং সনের ১৮ সেপ্টেম্বর সুনামগঞ্জ শহরের জামতলা আবাসিক এলাকায় জন্মগ্রহণ করা শাহানা রব্বানীর স্বামী সুনামগঞ্জের রাজনীতিবিদ সাংবাদিক মুক্তিযোদ্ধা মরহুম গোলাম রব্বানী ছিলেন জেলার আপামর জনসাধারণের কাছে গ্রহণযোগ্য একজন প্রাণপুরুষ। গোলাম রব্বানী মুক্তিযুদ্ধের বালাট সাবসেক্টর এর কোম্পানি কমান্ডার, পরবর্তীতে মুক্তিযোদ্ধা। তার পিতা মরহুম শহীদ বুদ্ধিজীবী অ্যাডভোকেট সুনাওর আলী ১৯৭১ সনের ১ লা মে সুনামগঞ্জের শাল্লা উপজেলার উজানীগাও গ্রামে ৯ বছরের তৃতীয় কন্যা সিতারা বেগম সহ শহীদ হন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৯৯ইং সনে শহীদ বুদ্ধিজীবী সিরিজ ৯৯ নামে একটি স্মারক ডাক টিকেট প্রবর্তন হয় তার পিতার নামে।
সিলেটভিউ২৪ডটকম/মুন্না




