সুনামগঞ্জের জগন্নাথপুরে কুখ্যাত ডাকাত একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি সুমন মিয়া (২৭)-কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের আফিফ উল্লার পুত্র।
রোববার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
তিনি বলেন- ‘আজ সোমবার (৫ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে ডাকাতিসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/মুন্না




