মৌলভীবাজারে উদ্বোধন হলো দিনব‍্যাপী উদ‍্যেক্তা মেলা ২০২২। জেলা প্রশাসন মৌলভীবাজার ও উদ্যোক্তা প্রকল্প-আইডিই বাংলাদেশ এর আয়োজনে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় স্থানীয় বেঙ্গল কনভেনশন হলে এ মেলার আয়োজন করা হয়। 


উদ্ধোধনী অনুষ্ঠানটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সভাপতিত্ব করেন এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনা করেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক সামসুদ্দিন আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, জেলা ভেটেরিনারি অফিসার ডা. এ জেড এম ওয়াহিদুল আলম। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিই বাংলাদেশ এর হেড অফ স্ট্যাটিজিক পার্টনারশীপ আফজাল হোসেন ভূঁইয়া।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, প্রতিনিয়ত সরকার জনগণের পাশে থেকে সরকারি/বেসরকারি অফিসের বিভিন্ন পরিসেবাগুলোর মাধ্যেমে উদ্যোক্তা তৈরিতে সেবা প্রদান করছে।  

আলোচনা সভা শেষে মেলা পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা। 

দিনব্যাপী এই মেলায় ২৫টি স্টলের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানসহ ব্যক্তি তাদের পণ্য ও পরিসেবা তুলে ধরছেন।

গ্রামীণ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং যুবকদের জন্য ব্যবসা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি তাদের পণ্য প্রদর্শন, তাদের পরিসেবা, দৃষ্টিভঙ্গি এবং ধারণা বিনিময় করা ছিলো উক্ত অনুষ্ঠানের মূল লক্ষ্য।

মেলায় ৩০০ জন তরুন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। 

সিলেটভিউ২৪ডটকম/তমাল/ইআ-০৮