সিলেটের পরিবহণ মালিক শ্রমিকদের যে কোন পরিস্থিতিতে জেলা পুলিশ পাশে থেকে আরো সহযোগীতা করে যাবেন বলে আশ্বাস দিয়েছেন সিলেটের নবগত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

 


তিনি বলেন, সিলেটের সড়ক পথ নিরাপদ রাখতে পরিহবহণ মালিক-শ্রমিক ও পুলিশ এক সাথে কাজ করতে হবে। কোন সমস্যা দেখা দিলে একে অপরের মূখামুখি না হয়ে আলোচনার মাধ্যমে পাশে থেকে তা সমাধান করতে হবে।

 

তিনি আরো বলেন, দেশের বিভিন্ন দূর্যোগে বিশেষ করে করোনাকালীন সময় পরিবহণ মালিক-শ্রমিকরা যে ত্যাগ স্বীকার করেছেন, তা সবার কাছে প্রশংসনীয় হয়ে থাকবে।

 

বুধবার সকালে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক ও জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি গোলাম হাদী ছয়ফুল ও ঐক্য পরিষদের সদস্য সচিব এবং জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়ার নেতৃত্তে সংগঠনের দ্বয়ের নেতৃববৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথা বলেন।

 

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাজির আহমদ স্বপন, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মোঃ আব্দুস সালাম, সহ সভাপতি মোঃ শরিফ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক মোঃ সোহরাব আলী ও নুর আহমদ খান সাদেক, সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাজ্জিক লিটু, প্রচার সম্পাদক মোঃ ফখর উদ্দিন, ক্রীড়া সম্পাদক জুম্মা আব্বাস রাজু, নির্বাহী সদস্য জয়নাল আহমদ প্রমূখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৩