মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ৪৯তম তিন দিনব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
বুধবার সকাল ১১টায় মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার।
এ ছাড়াও সাংবাদিক শাহিন আহমদসহ উপজেলার সকল শিক্ষকসহ প্রতিষ্টানের কর্মকর্তাগন। এ প্রতিযোগিতায় ৫টি ইভেন্টে উপজেলার ২৫টি মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগহণ করছে।
সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-০৬




