যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপে লিডিং ইউনিভার্সিটি অংশগ্রহণ করছে।
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপ এর ৩য় আসরের খেলায় ৬টি ইভেন্টে: ফূটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, সাইক্লিং, অ্যাথলেটিক্স এ লিডিং ইউনিভার্সিটি অংশগ্রহণ করবে।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে লিডিং ইউনিভার্সিটি টিমের অফিসিয়াল জার্সি উন্মোচন করেন উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
এসময় উপস্থিত ছিলেন- লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, প্রক্টর মো. রাশেদুল ইসলাম, স্পোর্টস ক্লাবের উপদেষ্টা, লিডিং ইউনিভার্সিটির ফিজিক্যাল এডুকেশন এর পরিচালক মো. মাহবুবুর রহমান এবং লিডিং ইউনিভার্সিটি টিমের অফিসিয়াল জার্সি স্পন্সরকারী প্রতিষ্ঠান এএইচজেড এসোসিয়েটের রিজিওনাল ম্যানেজার রনি রয়, অপারেশনাল ম্যানেজার তাফজির জামান, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফজলে আহসান রাব্বি।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪




