সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. ফজলুল হক সেলিম এবং বিজ্ঞ সদস্য এডভোকেট মো. সিরাজুল হক এর মাতা জাহানারা খানম বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় সিলেটস্থ ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার জানাযার নামাজ বাদ যোহর সিলেট শহরের আরামবাগস্থ ০২ নম্বর রোডের আরামবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হইবে।
মরহুমার মৃত্যুতে সিলেট জেলা আইনজীবী সমিতি গভীরভাবে শোকাহত। এক যুক্ত শোকবার্তায় সমিতির বিজ্ঞ সভাপতি জনাব মো. সামছুল হক এডভোকেট ও দুই বারের নির্বাচিত বিজ্ঞ সাধারণ সম্পাদক জনাব মাহফুজুর রহমান এডভোকেট গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন ও শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৮




