‌‘অস্টিওআর্থারাইটিস চিকিৎসায় ফিজিওথেরাপি সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি’- এই প্রতিপাদ্যকে নিয়ে এবারের বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হচ্ছে।

 


এই দিবসটি  উপলক্ষে ফিজিওথেরাপি এলামনাই এসোসিয়েশন আই এইচ টি, সিলেটের উদ্যাগে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, সিলেট এর ফিজিওথেরাপি বিভাগে নানাবিধ র‌্যালীসহ নানা কর্মসূচি পালন করেছে।

 

অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা ও সান্টিফিক সেমিনার।

 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার সময় শাহী ঈগগাহস্থ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, সিলেট এর ক্যাম্পাস থেকে ডা. মো. রেহান উদ্দিন,ভারপ্রাপ্ত অধ্যক্ষ আই এইচ টি সিলেট এর নেতৃত্বে একটি বণ্যাঢ্য র‌্যালী বের করা হয়।

 

র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ ক্যাম্পাসে এসে শেষ হয়। র‌্যালী পরবর্তিতে আই এইচ টি সিলেট হলরুমে ফিজিওথেরাপি এলামনাই এসোসিয়েশনের সভাপতি ফিজিওথেরাপিস্ট মাহফুজুর রহমান মাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিজিওথেরাপিষ্ট মো. আশরাফুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন- ডা. মো. রেহান উদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আই এইচ টি সিলেট।

 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চীফ ফিজিওথেরাপিষ্ট মোঃ জহিরুল ইসলাম, সিনিয়র ফিজিওথেরাপিস্ট মোঃ আলমগীর হোসেন, সিনিয়র ফিজিওথেরাপিস্ট আনন্দ বনিক, আল হারামাইন হাসপাতালের চীফ ফিজিওথেরাপিস্ট ডা. সুব্রত কুমার সিনহা, মো. আলমগীর আলম লেকচারার (ল্যাব মেডিসিন বিভাগ), মোঃ রফিকুল ইসলাম লেকচারার (ডেন্টাল বিভাগ)।


বক্তব্য রাখেন ,  লায়েক আহমদ  সাংগঠনিক সম্পাদক, মাহবুব উদ্দিন অর্থ সস্ম্পাদক, মোঃ জাহিদ ক্রীড়া সম্পাদক, শিপন দাস সিনিয়র সদস্য সহ অন্যান্য অতিথি বৃন্দ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ তারেকুল ইসলাম ও হোসনা আক্তার হিরা। ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য আব্দুল্লাহ আল মারুফ, দুলাল মিয়া, ফজলে রাব্বি সনজিদ, রাসেল ইমু প্রমুখ।

 

বক্তাগণ বলেন, অস্টিওআর্থারাইটিস একটি জয়েন্ট এর প্রদাহ জনিত সমস্যা এবং এটি বয়স্ক মানুষের বেশি হয়। শরীরের সব জয়েন্ট এ এই সমস্যা হতে পারে এবং সবচেয়ে বেশি হয়ে থাকে হাটুতে। বয়স বৃদ্ধির সাথে সাথে পুরুষের চেয়ে মহিলাদের বেশি হয়। এছাড়া বাড়তি ওজন, ডায়াবেটিস, হরমোনের সমস্যা, আঘাতের এর কারনেও এই রোগ হতে পারে।

 

গবেষণায় দেখা যাচ্ছে বিশ্বব্যাপী ৫২০ মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্  হয়ে প্রতিবন্ধী হচ্ছে অথবা প্রতিবন্ধিতার ঝুঁকিতে পড়েছে। এ থেকে পরিত্রাণের জন্য ফিজিওথেরাপিস্ট ও মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি ) দের ভূমিকা অত্যšন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু দুঃখের বিষয় সরকার এই ক্ষেত্রে ডাক্তার ও নার্সদের মত মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি) ও ফিজিওথেরাপিস্টদের পর্যাপ্ত গুরুত্ব দিচ্ছে না বিধায় দিন যত যাচ্ছে মানুষের ভোগান্তি তত বাড়ছে। ১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত এই দেশে বঙ্গবন্ধুর হাত ধরে এই পেশার বিকশিত হয়। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এস ডি জি গোল(ঝউএ এড়ধষ) -২০৩০ অর্জন ও প্রতিবন্ধী মুক্ত সমাজ ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা  জনগণের সুস্থ ,সবল ও সুস্বাস্থ্য নিশ্চিতের জন্য অনতিবিলম্বে ২০০০ মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি) ও ১০০০ ফিজিওথেরাপিস্ট নিয়োাগ প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি। সার্বিক সহযোগিতা ছিলেন ফিজিওথেরাপি বিভাগের সকল ছাত্র-ছাত্রী বৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯