বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে সিলেটে ‘জবাবদিহিতা মূলক রাষ্ট্র গঠনে অবাধ, নিরপেক্ষ নির্বাচনোক্তর একটি জাতীয় সরকার এবং দ্বিকক্ষ সংসদ অপরিহার্য’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় নগরের স্টার প্যাসিফিক হোটেলের কনফারেন্স রুমে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন- বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন- বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সভার সমন্বয়কারী হিসেবে উপস্থিত থাকবেন- বিএনপির মিডিয়া সেলের সদস্য অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান ও আতিকুর রহমান রুমন।
এতে সঞ্চালনা করবেন- বিএনপির মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার।
এতে সিলেটের নাগরিক সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি




