সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা পরিষদের সাবেক প্রশাসক প্রবীণ রাজনীতিবিদ আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ২০১৫ সালের এইদিনে বিকেল ৪টায় তিনি নগরীর সাগরদিঘীরপাড়স্থ বাসায় ইন্তেকাল করেন।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সিলেট নগরের ৮৭ সাগরদিঘীরপাড়স্থ বাসভবনে দোয়া মাহফিল ও কোরআনে খতম অনুষ্ঠিত হবে।


এছাড়া মরহুমের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে তাঁর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে