তাহিরপুরে আওয়ামী লীগের কর্মীসভা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 


শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাদাঘাট বাজারের মেইন রোডে এ জনসভা অনুষ্ঠিত হয়।

 

বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুনাব আলীর সভাপতিত্বে ও উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তিকর, সহ সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, মোশারফ হোসেন তালুকদার, ধর্মপাশাউপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ বিলকিস, সাবেক সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসাইন, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়া, উপজেলা যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিন, ছাত্রলীগ নেতা রাহাত, তারেক আল মামুন, আবুল বাসার খান নয়ন।

 


সিলেটভিউ২৪ডটকম/রাজ্জাক/এসডি-১২