প্রখ্যাত অর্থনীতিবিদ, লেখক এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. আকবর আলী খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট লেখক ফোরামের নেতৃবৃন্দ।
শনিবার (১০ সেপ্টেম্বর) এক শোক বার্তায় ফোরামের সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, সাধারন সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহিন, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান, কোষাধ্যক্ষ কাজী মো. শফিকুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা কবি সিরাজুল ইসলাম সা’দ, প্রচার সম্পাদক এমদাদুল হক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. ফখর উদ্দিন প্রমুখ এ শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১৩




