আসন্ন জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারে আ’লীগের দলীয় মনোনয়ন চান চার সিনিয়র নেতা। ইতোমধ্যে তারা দলীয় মনোনয়নের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে ধানমন্ডি কার্যালয়ে জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেয়ার পরপরই তাদের অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের পোস্ট দিচ্ছেন।

মনোনয়ন প্রত্যাশীরা হলেন, জেলা আওয়ামী লীগের একাধিকবারের সহ-সভাপতির দায়িত্বপালনকারী মুহিবুর রহমান তরফদার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম (সিআইপি) ও সহ-সভাপতি মসুদ আহমদ।



রাজধানীর ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে গত বৃহস্পতিবার জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মিছবাহুর রহমান দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। 


এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জেলা তাঁতী লীগের সভাপতি আলী হায়দার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক ও অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য আক্তারুজ্জামান, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নিখিল চন্দ্র দাশ অনিক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, জেলা যুবলীগ সহ-সভাপতি মহি উদ্দীন চৌধুরী ফহিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সুয়েব খান, জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক তাজুল নোমান ও জেলা ক্রিকেট কোচ রাসেল আহমদ প্রমুখ।


মিছবাহুর রহমান বর্তমানে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা পরিষদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। মিছবাহুর রহমান মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি জেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১৪