যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার আহবায়ক কমিটির ২য় বৈঠক ও মহানগর যুব জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক আরব আমিরাত প্রবাসী মাওলানা আব্দুল আহাদ আল আতিকের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বাদ এশা নগরীর জেলরোডস্থ অভিজাত রেস্টুরেন্টে মহানগর যুব জমিয়তের আহবায়ক মাওলানা কবীর আহমদ এর সভাপতিত্বে ও সদস্যসচিব মুফতি বাহরুল আমীন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি মহানগর যুব জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ আল আতিক, আহবায়ক কমিটির সদস্য মাওলানা আসাদ উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য সৈয়দ উবায়দুর রহমান, আহবায়ক কমিটির সদস্য মাওলানা কাউসার আহমদ, আহবায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব হাফিজ মাওলানা আব্দুল করীম দিলদার,
আহবায়ক কমিটির সদস্য মাওলানা আবু সুফিয়ান, আহবায়ক কমিটির সদস্য মাওলানা ফরহাদ কোরেশী, আহবায়ক কমিটির সদস্য মাওলানা আফতাব উদ্দীন খান, আহবায়ক কমিটির প্রচার সচিব মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা আফজাল হুসাইন খান,মাওলানা বদরুল ইসলাম প্রমুখ।
পরিশেষে মহানগর যুব জমিয়তের আসন্ন সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সর্বাত্মক সফলের লক্ষে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১৬




