জুড়ীতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলীর সভাপতিত্বে ও কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সাইফের পরিচালনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- একাডেমিক সুপার ভাইজার মো. আলা উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গ্রামীন ব্যাংকের সাবেক এজিএম মুজিবুর রহমান, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার, ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিবুর রহমান, হাকালুকি আশ্রয় কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবারন চন্দ্র দাস প্রমুখ।
অনুষ্টানে প্রায় ৩০০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-০২




