মৌলভীবাজারের কমলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা ও গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়নে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আয়োজনে এ বিদায়ী সংবর্ধনা হয়।
উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. মামুনুর রশিদ ভূঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোসাহিদ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে র্ভাসুয়াল বক্তব্য রাখেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো. জালাল উদ্দিন।
গেস্ট অব অনার ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শামসুর রহমান, সিলেট বিভাগীয় শিক্ষা অফিসার মো: আমিরুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী, মোশারফ হোসেন, পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম তালুকদার।
উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: ইকবাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: ইসহাক মিঞা, জয় কুমার হাজরা, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক অরুন কুমার দাস, জেলা কমিটির সভাপতি জহর তরফদার, সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম. অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অপূর্ব নারায়ণ, সাংবাদিক শাহীদ আহমদ প্রমুখ।
উপজেলার ২৯ জন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-০৬




