সিলেট জেলা যুবদলের সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল অনুষ্ঠিত এই সমম্মেলনে এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন সভাপতি ও মকসুদ আহমদ মকসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
তাদেরকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
আজ এক অভিনন্দন বার্তায় তারা আশা প্রকাশ করে বলেন, ‘কাউন্সিলে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত মুমিন ও মকসুদের নেতৃত্বে সিলেট জেলা যুবদল আগামী দিনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্থায়ীভাবে কারামুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন, মানুষের ভোটাধিকার নিশ্চিতের আন্দোলন-সংগ্রামকে আরো ত্বরান্বিত করবে।’
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে




