মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক নির্মল কুমার দেবনাথের অকাল মৃত্যুতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে এক শোকর‌্যালি হয়েছে।

 


রবিবার সকাল ১১টায় শোকাহত সুজা মেমোরিয়াল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে কলেজ প্রাঙ্গণ থেকে মৌন মিছিল সহকারে শমশেরনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

র‌্যালি শেষে কলেজ ক্যাম্পাসে শোকর‌্যালি পরবর্তী সভায় বক্তব্য রাখেন- সুজা মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক ইসমাইল মিয়া, প্রভাষক শাহাজান মানিক, প্রভাষক মো. আব্দুল আহাদ প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-০১