শান্তিগঞ্জে ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে চলমান ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থের সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন- ক্রীড়া শিক্ষক আবু সুফিয়ান, মৃদুল দাস, আলিমুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিতাই দাস, ইউপি সদস্য সুমন মিয়া ও ইউপি সদস্যা তৈয়বুন নেছাসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
আলোচনার পর বিজয়ী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ট্রফি ও পুরস্কার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/সামিউল/এসডি-৯




