দক্ষিণ সুরমার মোহাম্মদপুর এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা খাতুন ও ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম স্মরণে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার এর উদ্দ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুুপুরে দক্ষিণ সুরমা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ।
বক্তরা শিক্ষকদ্বয়ের বর্নাঢ্য কর্মময় জীবনের নানাদিক নিয়ে স্মৃতিচারণ করেন। এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিটন চন্দ্র দাসের সঞ্চালনায় শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইউআরসি ইন্সট্রাক্টর লুৎফর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. লুৎফুর রহমান, ও মুসলিমা বেগম, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান।
বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক ঐক্য ফোরাম'র সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, মরহুম হালিম খাতুনের স্বামী মোঃ মশিউর রহমান, মোহাম্মদপুর এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়মব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম, প্রধান শিক্ষক ঐক্য ফোরাম'র সাধারণ সম্পাদক বিপ্লব পুরকায়স্থ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মজিদ, সহ সভাপতি মাহমুদুর রহমান, মরহুম হালিমা খাতুনের ছোট বোন কুলসুমা খাতুন, আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলশানা রহমান চৌধুরী, ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এলিজা বেগম, পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, রেবতীরমণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ ফারুক, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাহিত্য ও ক্রিড়া সম্পাদক সাহেদ আহমদ শান্ত।
দক্ষিণ সুরমা উপজেলার ১১৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রতি বিদ্যালয় থেকে একজন সহকারী শিক্ষক শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
শোক সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলার যুগ্ম সম্পাদক রফিকুদ্দিন তালুকদার।
শোকসভা শেষে মরহুমদ্বয়ের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাজরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজাম্মিল আলী। পরিশেষে শিরনী বিতরণের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০




