পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও পদোন্নতির অভিন্ন নীতিমালা প্রণয়ন বিষয়ে বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দের সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

 


রবিবার (১১ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টায় শাবিপ্রবির ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের গ্যালারী-১ নম্বর কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এতে শাবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. ইউনুস আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মখলিছুর রহমান পারভেজের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি মো. আমিরুল ইসলাম।

 

মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মো. মোর্শেদুর রহমান। এছাড়া আলোচক ছিলেন আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ সভাপতি মো. তাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ডা. ফখর উদ্দিন ও আইন সম্পাদক মো. সিরাজুল ইসলাম উজ্জ্বল।

 

এতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-২৩