ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট এম.সি কলেজ শাখার কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 

 


গতকাল (১২ সেপ্টেম্বর) সোমবার মহানগর দলীয় কার্যালয়ে মহানগর ছাত্র জমিয়তের আহবায়ক মুহাম্মদ লুৎফর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

বৈঠকে মুহাম্মদ কাউসার আহমদ কে আহবায়ক ও মুহাম্মদ সালাহ উদ্দিন কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেন ছাত্র জমিয়ত সিলেট মহানগরের আহবায়ক মুহাম্মদ লুৎফুর রহমান। 

 

আহবায়ক কমিটির অন্য সদস্যগন হলেন মুহাম্মদ তোফায়েল আহমদ,মুহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ সাইফুর রহমান,আবুল হাসান,মুহাম্মদ আব্দুল কুদ্দুস।

 

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-১৩