জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছোট বোন শেখ রেহানার জন্মদিন আজ (মঙ্গলবার)। ৬৮তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এশার নামাজের নগরীর টিলাগড়স্থ বাসভবনে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।


এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ, সাইফুল আলম রুহেল, আওয়ামী লীগ নেতা মোঃ নিজাম উদ্দিন, ডা. নাজরা চৌধুরী, ফারুক আহমদ, হীরন মিয়া চেয়ারম্যান, আলী হোসেন চেয়ারম্যান, এডভোকেট গিয়াস উদ্দিন, মকদ্দুছ আলী, আব্দুল আজিজ সুমন, যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, কবিরুল ইসলাম কবির, জহিরুল আলম মাছুম, ছফু আহমদ, ফয়জুল্লাহ, আহমেদ মারুফ, এমদাদুল হক উবেদ প্রমুখ।

এসময় মহান মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্টে শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ রেহেনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

দোয়া মাহফিল শেষে শিরনি বিতরণ করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/পিডি