সিলেট জেলা যুবদলের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গ্রেফতার করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির নিন্দা প্রকাশ করেছেন।

 


বুধবার ভোর রাত ৪টার দিকে দক্ষিণ সুরমার মোল্লারগাঁওস্থ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

 

এসময় তার বাসভবনের দরজা ভেঙ্গে প্রবেশ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

জানা গেছে, সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সবকটি রাজনৈতিক মামলায় জামিনে রয়েছেন। বুধবার ভোর রাতে তাকে আটক করে রেপিড এ্যাকশন ব্যাটেলিয়ন এর একটি দল। তার গ্রেফতারের আইনত কোন ভিত্তি নেই একথা জানিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নিবেদিত কর্মী মকসুদ আহমদকে গ্রেফতার ও হয়রানি গণতান্ত্রিক রীতিনীতির সম্পূর্ণ বরখেলাপ। মামলা ও হামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে দমানো যাবে না।

 

হয়রানীমূলক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির অবিলম্বে যুবদল নেতা মকসুদ আহমদ এর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০১