শান্তিগঞ্জে সাংস্কৃতিক ক্ষেত্রে প্রতিভা অন্বেষণ-২০২২ এর চূড়ান্তপর্ব অনুষ্ঠিত হয়েছে।

 


বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রতিভা অন্বেষণে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, খাদ্য কর্মকর্তা ধীরাজ নন্দী তালুকদার, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক জুয়েল দাস, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুফায়েল আহমদ প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/সামিউল/এসডি-১৮