আর্মি ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এআইবিএ), সিলেটের বিজনেস ক্লাবের আয়োজনে দিনব্যাপী আন্তঃকলেজ কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনে করেছে ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ।
বুধবার (১৪ সেপ্টেম্বর) এ কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় সিলেট ও সুনামগঞ্জ এর স্বনামধন্য ৮টি কলেজ।
দুইভাগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার প্রথম ভাগে ৮টি কলেজ এর ৪ জন করে প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদের মধ্যে থেকে ৩টি কলেজ, ফাইনাল ভাগে উত্তীর্ণ হয়। এতে চ্যাম্পিয়ন হয় ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ আর রানার্স আপ হয় সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ ইনফ্যান্ট্রি ডিভিশন, এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া এবং চেয়ারম্যান, গভর্নিং বডি এআইবিএ, সিলেট এর পক্ষে বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান, এনডিসি, পিএসসি, কমান্ডার ৩৬০ ব্রিগেড।
এসময় এআইবিএ এর পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এজাজুর রহমান চৌধুরী, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, এম.ফিল (অব.) সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ, এআইবিএ এর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/সাদিআচৌ/মুন্না




