শীলিত সৃজনের ছায়ানীড় স্লোগানে পথচলা সাহিত্য-সংস্কৃতিবিষয়ক সংগঠন ‘সৃজনঘর’র নির্বাহী ও সহযোগী প্যানেলের অংশগ্রহণে প্রশিক্ষণমূলক অনুষ্ঠান ‘সৃজনঘর তরবিয়তি এজলাস-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাজাত ইসলামী মারকাজ কনফারেন্সকক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
সৃজনঘর সভাপতি মাওলানা সাইফ রাহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হামমাদ রাগিব ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইবাদ বিন সিদ্দিকের যৌথ পরিচালনায় প্রশিক্ষণমূলক এ অনুষ্ঠানে অতিথি প্রশিক্ষকের বক্তব্য রাখেন বরেণ্য আলেম ও লেখক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন এবং মাওলানা শরীফ মুহাম্মদ।
প্রশিক্ষণমূলক আলোচনায় অংশগ্রহণ করেন সৃজনঘর’র স্থায়ী কমিটির সদস্য মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ ও মাওলানা আহমদ কবির খলিল।
এজলাসে উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদ সদস্য মাওলানা হাম্মাদ তাহমীম, মাওলানা মামুন আব্দুল্লাহ, মাওলানা শাফি উদ্দীন, মাওলানা জামিল আহমদ, মাওলানা মুস্তাকিম আল মুনতাজ ও মাওলানা লাবীব শাহেল, সহযোগী প্যানেলের সদস্য মাওলানা আবদুস সামাদ, মাওলানা আবু সুফিয়ান নাসিম, মাওলানা আশরাফ উদ্দীন শফি, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা সৈয়দ আসিফ ও জুনাইদ শামসী।
এজলাসে ‘সৃজনঘর- আপনার ভাবনা’ পর্বে নির্বাহী পরিষদ ও সহযোগী প্যানেলের সদস্যরা সৃজনঘর বিষয়ে প্রত্যেকের চিন্তা ও পরিকল্পনা তুলে ধরেন।
অতিথি প্রশিক্ষক মাওলানা শরীফ মুহাম্মদ তাঁর বক্তব্যে বলেন- সৃজনঘর পরিবারের আছে হিম্মত, বোধ ও সুস্থ মননের পাথেয়। তবে সৃজনঘর আগামীর যাত্রাপথে নিরাপদে চলতে হলে দুটি জিনিস প্রয়োজন- ঐক্য ও সেক্রিফাইজ। চারিত্রিক উন্নতির জন্য প্রয়োজন সবসময় তাওবা ও ইসতেগফার। প্রতিদিন কালামুল্লাহ তেলাওয়াত করা এবং জামাতে নামাজ আদায় করা।
অতিথি প্রশিক্ষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন তাঁর আলোচনায় বলেন- সৃজনঘরের প্রধান টার্গেট হবে ইত্তেবায়ে সুন্নাহ। যদি প্রত্যেক সদস্য সুন্নতে নববির পরিপূর্ণ অনুসারী হিসেবে নিজেকে তৈরি করতে পারে- তাহলে এর মাধ্যমে ব্যক্তি, পরিবার ও উম্মাহ উপকৃত হবে।
তিনি আরও বলেন- এ কথা সবার স্মরণ রাখা উচিত- দ্বিনি কাজে কোনো ব্যর্থতা নেই।
দুপুর ১২টায় মাওলানা শরীফ মুহাম্মদের আখেরি মুনাজাতের মাধ্যমে তরবিয়তি এজলাসের সমাপ্তি ঘোষণা করা হয়।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর




