নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণ সমাজকল্যাণ যুব সংঘের কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে। 

এ উপলক্ষে বুধবার রাতে সংগঠনের কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি শাহরিয়ার জামান খালেদ। 


সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুকিত ফাহিমের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সদস্য এমদাদুর রাজ্জাক রাব্বি, আক্তার হোসেন, আরিফ আহমদ টিপু, শাহ আলম, রুহুল আমীন, জুবেল আহমদ, আহমদ সামাদ ফায়েক, সমছ উদ্দিন, হেলাল উদ্দিন, জিল্লুর রহমান, শামীম আহমদ ও শুক্কুর আহমদ প্রমুখ। 

সভায় সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে নতুন কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিতে আহমদ ফারুককে সভাপতি ও শিমুল চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং সাইফ আহমদ মাহিনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে। সভায় আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে। 

সংগঠনের নবনির্বাচিত সভাপতি আহমদ ফারুক, সাধারণ সম্পাদক শিমুল চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সাইফ আহমদ মাহিন সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংগঠনের আদর্শ বাস্তবায়নে তারা আন্তরিকভাবে কাজ করবেন। তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চেয়েছেন। 

প্রসঙ্গত, জাগরণ সমাজকল্যাণ যুব সংঘ ২০০৩ সালের ২৫ জানুয়ারি ‘ঐক্য, শান্তি, সমৃদ্ধি’স্লোগান নিয়ে গঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সঙ্গে আজ অবধি বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মানবসেবায় এরই মধ্যে সংগঠনটি ১৯ বছর পেরিয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/লাভলু