সিলেটভিউ’র নিজস্ব প্রতিবেদক, বাংলাভিউটিভি’র অনুষ্ঠান সঞ্চালক ও জেলা যুবলীগ নেতা ফজলুর রহমান জসিম আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডে সদস্য প্রার্থী হয়েছেন। এ লক্ষ্যে তিনি বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশনার কার্যালয়ে  মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন আমুড়া ইউপি সদস্য কাওছার হোসেন, মো. লুকুছ মিয়া, সাবেক সদস্য মতিউর রহমান তুহিন, শওকত আহমদ, সানি ইকবাল নিমার, শামীম আহমদ ও রুমন আহমদ প্রমুখ।


নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে তিনি জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের সকল জনপ্রতিনিধিদের সহযোগিতা ও ভোট প্রত্যাশা করেন ফজলুর রহমান জসিম। তিনি বলেন- সুখে-দুঃখে গোলপগঞ্জবাসীর পাশে থাকতে চাই। জেলা পরিষদের সদস্য হিসেবে বিজয়ী করে আমাকে সেই সুযোগ দানে বাধিত করবেন- ভোটারদের প্রতি এই প্রত্যাশা ব্যক্তি করেন তিনি। 

সিলেটভিউ২৪ডটকম / ডালিম