যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জরুরিভিত্তিতে চিকিৎসালয়ে ভর্তি করা হয়।
এ তথ্য সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন তামিমের ঘনিষ্ঠজন যুক্তরাজ্য ছাত্রলীগের সহসম্পাদক মারুফ খান মুন্না।
তিনি জানান- ‘আজ সকাল ১০টার দিকে বুকে ব্যথা অনুভব করায় তামিম আহমদের পরিবারের সদস্যরা তাকে স্থানীয় সেন্টস বার্থ হসপিটালে ভর্তি করেন। ডাক্তারের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বর্তমানে তিনি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
তামিম আহমদের বড় ভাই তানজির রমি জানিয়েছেন- বর্তমানে তামিম কিছুটা সুস্থ আছেন। তবে, এখনো তিনি ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
ভাইয়ের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন রমি।
সিলেটভিউ২৪ডটকম/মুন্না/মুন্না




