সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গ্রেফতার করে কারাগারে প্রেরণের নিন্দা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও বিশিষ্ট সমাজসেবী-ব্যবসায়ী ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান।
অবিলম্বে মকসুদ আহমদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।
এক বিবৃতিতে ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান বলেন, বর্তমান সরকার গণতন্ত্র হত্যাকারী সরকার। তারা গণতন্ত্রকে ভয় পায় বলেই সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে রাতের আধাঁরে বাসার গেইট ও ঘরের দরজা ভেঙে গুম করার উদ্দেশ্যে তুলে নেয়া হয়। পরবর্তীতে মিডিয়া ও নেতামকর্মীদের চাপে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর এমন আচরণে সিলেটবাসী বিস্মিত। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একজন যুবনেতাকে সরকার এত ভয় পায়। কারণ তারা মানুষের ভোটে নয়, বন্দুকের জোরে ক্ষমতায় ঠিকে আছে। এধরণের আইন ও মানবাধিকার পরিপন্থী কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রতি জোর দাবী জানাচ্ছি। একই সাথে যুবদল নেতা মকসুদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর




