নাম তার হাফিজ আল আসাদ। বয়স পঞ্চাশ। একাধিক মামলার আসামি ও দণ্ডপ্রাপ্ত। পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তিনি পালিয়ে ছিলেন। তবে শেষ রক্ষা হয়নি।
ময়মনসিংহ থেকে আসাদকে গ্রেফতার করে সিলেটে এনেছে মোগলাবাজার থানা পুলিশ।
হাফিজ আল আসাদ মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বি ব্লকের ৯নং বাড়ির নিজাম উদ্দিন ওরফে কালা মিয়ার ছেলে। বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মোগলাবাজার থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, হাফিজ আল আসাদের বিরুদ্ধে মোগলাবাজার থানা ও দক্ষিণ সুরমা থানায় মামলা আছে। তিনি ৪০৬, ৪২০, ৪৬৮, ৩৮৫ ও ৩৪ ধারায় সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে তিনি পালিয়ে ছিলেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন সিংহেশ্বর ইউনিয়নের চাঁনপুর সাকিনে অভিযান চালায় পুলিশের একটি টিম। অভিযানে গ্রেফতার করা হয় আসাদকে।
তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




