গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক (ডান থেকে)
সিলেটের গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে এসেছেন সুফিয়ান আহমদ ও রাজীব আহমদ (গোলাম রেজওয়ান)। ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সুফিয়ানকে সভাপতি ও রেজওয়ানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।
কমিটি বিলুপ্তির ১৫ দিন পর গঠিত ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে রয়েছেন সহসভাপতি ২১ জন, ৯ জন করে যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
৩ জন করে প্রচার ও উপ-প্রচার সম্পাদক, দপ্তর ও উপ-দপ্তর সম্পাদক, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এবং উপ-গ্রন্থনা প্রকাশনা সম্পাদক, সাংস্কৃতিক ও উপ-সাংস্কৃতিক সম্পাদক, শিক্ষা ও পাঠচক্র এবং উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
অনুমোদিত এ কমিটিতে সহ-সম্পাদক পদে ৭ জন ও সদস্য পদে ৮ জন রয়েছেন।
এরআগে- চলতি মাসের ১ তারিখ কমিটি বিলুপ্ত ঘোষণা করে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত চায় জেলা ছাত্রলীগ। এরপ্রেক্ষিতে কমিটি বিলুপ্তির ১৫ দিন পর নতুন কমিটি ঘোষণা করে সিলেট জেলা ছাত্রলীগ।
কমিটিতে স্থান প্রাপ্তরা হলেন-



সিলেটভিউ২৪ডটকম/মতিন/মুন্না




