দেশব্যাপি বিএনপির ‘নৈরাজ্য’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা যুবলীগ।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় সিলেট নগরীর শাহপরান এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
সিলেট জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম ও কামরুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা কর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি শাহপরান থানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে জেলা যুবলীগ নেতা কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- যুবলীগ নেতা জাহেদ চৌধুরী, অপু তালুকদার, ফরহাদ খান, জর্জিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল তালুকদার, নাসির, জাহাঙ্গীর, দেলোয়ার, সেলিম, রাজু, রনি, আলাল, শামিম, রাজু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আন্দোলনের নামে বিএনপি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। ইতোমধ্যে দেশের কিছু জায়গায় পুলিশের ওপর হামলা করেছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে বিএনপি। তাদের সব ষড়যন্ত্র আমরা রাজপথে মোকাবিলা করবো।
বক্তারা আরো বলেন, উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতেই বিএনপি পরিকল্পিতভাবে সহিংসতা করছে। সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা বন্ধ না হলে সিলেটের রাজপথে তাদেরকে প্রতিহত করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২




