সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১০নং ওয়ার্ডের সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ডৌবাড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক সুবাস দাস।

 


বৃহস্পতিবার দুপুরে সিলেট আঞ্চলিক সার্ভার স্টেশনে জেলা পরিষদ নির্বাচনের জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়ার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, গোয়াইনঘাট মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান, ইউপি সদস্য তৈয়বুর রহমান, হাবিবুর রহমানসহ গোয়াইনঘাট প্রেসক্লাবের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যবৃনৃদ, সাধারণ সদস্য ছাড়াও বিভিন্ন পর্যায়ের শুভাকাঙ্ক্ষীরা।

 


সিলেটভিউ২৪ডটকম/মতিন/এসডি-২৪