প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সফর সঙ্গী বাংলাদেশ আওয়ামী লীগেরন প্রচার ও প্রকাশনা সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ বর্হিবিশ্বে লন্ডনে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এসময় তিনি বলেন, লন্ডনে এই ভাস্কর্যের মাধ্যমে বাংলা, বাঙ্গালী এবং জাতির পিতাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে।এটি নতুন প্রজন্মের কাছে একটি বিশেষ বার্তা হয়ে থাকবে।
তিনি বলেন, লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফছার খান সাদেক নিজ উদ্দ্যোগে নিজের জমির উপর স্থানীয় সরকারের অনুমতি নিয়েই এই ভাস্কর্য করেছেন দেশকে, বঙ্গবন্ধুকে ভালবেসে। সাদেকের এই ভালবাসা আমাকে মুগ্ধ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোন সময় আসতে পারেন বঙ্গবন্ধুর ভাস্কর্য দেখতে।
এ সময় উপস্থিত ছিলেন- ভাস্কর্যের প্রতিষ্ঠাতা আফছার খান সাদেক, জাহিদ হাসান , আনোয়ারুজ্জামান চৌধুরী, আফরোজ মিয়া, ফারুক উদ্দীন প্রমুখ।
এ সময় আফছার খান সাদেক মেমোরিজ অব বঙ্গবন্ধু প্রকাশনা তাদের হাতে তুলে দেন।
সিলেটভিউ২৪ডটকম/আইএ/এসডি-৩৩




