'৫০ বছরে বাংলাদেশের অর্জন প্রত্যাশা ও চ্যালেঞ্জ' শীর্ষক দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় এ আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে।


এতে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস থাকার কথা রয়েছে।

সম্মেলনে আয়োজক কমিটির আহ্বায়ক ও শাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সমাপনী অনুষ্ঠানে দুইদিনব্যাপী সম্মেলনের সারাংশ তুলে ধরবেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন।

এর আগে শনিবার সকাল থেকে ২টি ভার্চুয়ালি সেশনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করার কথা রয়েছে। 

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, দুইদিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ, আমেরিকা, শ্রীলঙ্কা, নেপাল, তুর্কি, ভারত, মঙ্গোলীয়া ও ডেনমার্কসহ ৮টি দেশের গবেষকদের শতাধিক গবেষণা উপস্থাপন করা হবে।

শুক্রবার সম্মেলনের প্রথমদিন সম্পন্ন হয়েছে। পূর্বসূচি অনুযায়ী ওইদিন উদ্বোধনী অনুষ্ঠান ও ১৪টি সেশনে ৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/নোমান/ইআ-১১