জাতীয় ভাবে পুরস্কার প্রাপ্ত ও জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভলাপমেন্ট ফাউন্ডেশন ঢাকা আয়োজিত ‘বাংলাদেশ ইয়ুথ সামিট ২০২২’র উদ্যোগে সমাজ সেবায় অবদান রাখায় ‘নবশিখা নাট্যদল সিলেট’কে সম্মাননা প্রদান করা হয়েছে।

 


শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার খামারবাড়ী কৃষিবিদ ইনিস্টিউটের এ সম্মাননা গ্রহন করেন নবশিখা নাট্যদল সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি ধ্রুব জ্যোতি দে ও সাবেক সভাপতি নাট্যকর্মী মো. রুমন মিয়া।

 

উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, স্থপতি ইয়াফেস ওসমান, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সংসদ সদস্য ফখরুল ইসলাম ও এ্যারোমা দও (এম পি), যুব উন্নয়ন অধিদপ্তরের ডিজি এম ডি আজহারুল ইসলাম খান, মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক বনশ্রী মিত্র।

 

ধ্রুবতারা ইয়ুথ ডেভলাপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান, রবীন্দ্র ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভিসি ড. এমডি শাহ আজম এর সভাপতিত্বে ও ধ্রুবতারা ইয়ুথ ডেভলাপমেন্ট ফাউন্ডেশন এর সিইও অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক এর পরিচালনায় এবার সারা দেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ১০ জন ব্যক্তি ও ৫ টি সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০২