স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সমাজকল‍্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 


শনিবার বিকেলে শহরের শ্রীমঙ্গল রোডে সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. খালেদ শওকত আলি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মসুদ আহমেদ, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরীসহ অনেকেই।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন ও সভাপতিত্ব করেন, সাবেক সংসদ সদস্য ও প্রয়াত মন্ত্রীর সহধর্মিনী সৈয়দা সায়রা মহসিন।

 

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন- প্রয়াত মন্ত্রীর কন্যা ও কেন্দ্রীয় যুবলীগের উপ- মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন।

 


সিলেটভিউ২৪ডটকম/তমাল/এসডি-২৪