সাহিত্যকর্ম ও মানবকল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত-বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি পরিষদ কতৃক আয়োজিত ‘ভারত বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি উৎসব-২০২২’ -এ ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশি গীতিকবি, লেখক, ব্যবসায়ী ও সমাজসেবী এম মিরাজ হোসেন।

 


শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই স্বর্ণপদক তুলে দেয়া হয়।

 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (অবঃ) অধ্যাপক ড. পবিত্র সরকার।

 

অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার সোসাইটি বাংলাদেশের চেয়ারম্যান ও মানবাধিকার তাত্ত্বিক, সমাজবিজ্ঞানী মুঃ নজরুল ইসলাম তামিজি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পশ্চিমবঙ্গ রাজ্যসভার সদস্য শুভাশিস চক্রবর্তী।

 

এছাড়াও ভারত ও বাংলাদেশের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, গবেষক, রাজনীতিক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক্ব বরেণ্য ব্যক্তিবর্গ।

 

পেশাগত জীবনে এম মিরাজ হোসেন বাংলাদেশি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে কর্মরত হলেও আদ্যপ্রান্ত তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। লেখালেখির অভ্যাস থেকেই তিনি বেশ কিছু জনপ্রিয় গান লিখেছেন। তন্মধ্যে কোনাল এবং তাহসিন এর গাওয়া তুমি কাছে আসবে, মাহতিম সাকিবের তবু দেখা হোক, তুহিনের কণ্ঠে তুমি ছাড়া আমি যেমন উল্লেখযোগ্য। পাশাপাশি তিনি বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন।

 

ইতিমধ্যে তার লেখা তিনটি বই, ‘হাওয়ায় ভেসে হাজার মাইল’, ‘আপন নামা’ ও “ব্যাখ্যাতীত” প্রকাশিত হয়েছে।

 

আবহমান কাল থেকে বাংলাদেশ ও ভারত ভাষা, সাহিত্য ও সংস্কৃতিতে অভিন্নতা বজায় রেখে চলছে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশী একজন লেখককে দেওয়া এই সম্মাননা নিঃসন্দেহে দুইটি দেশের ঐক্যতার পরিচয় বহন করে।

 

ভারত-বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি পরিষদ আয়োজিত বাৎসরিক এই অনুষ্ঠান দুইটি দেশের বন্ধুত্ব আরো প্রগাড় করবে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২৪