ঢাকার মীরপুরে ও কুমিল্লায় বিএনপি সমাবেশে হামলা এবং দেশের বিভিন্ন স্থানে বিএনপির শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধাদানের প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর ) বেলা ১১টায় দিরাই উপজেলা বিএনপি কার্যালয়ের সামন থেকে দিরাই শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল অনুসারী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিলটি কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
দিরাই উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুময়ের সভাপতিত্বে এবং দিরাই পৌর যুবদলের আহবায়ক মহিউদ্দিন তালুকদার মিলাদের পরিচালনায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিপন হাসান চৌধুরী, দিরাই উপজেলা ছাত্র দলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা বাবুল সরদার, দিরাই পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, আব্দুস সামাদ তালুকদার, যুবদলের যুগ্ম আহবায়ক সিজিল মিয়া তালুকদার, যুবদলের যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদ হাসান খান, দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম চৌধুরী, মনিরুজ্জামান চৌধুরী, জাকারিয়া চৌধুরী, কলেজ ছাত্র দলের আহবায়ক সালমান মিয়া, হোসাইন আহমদ, মোরসালিন আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-২৮




