মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান আইনুল হক মিনু যুক্তরাজ্যে গমন করায় সিনিয়র সহ-সভাপতি হাজী মাছুম রেজাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আছকর জানান, উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান আইনুল হক মিনু যুক্তরাজ্যে গমন করেন। এমতাবস্থায় গত ১৭ সেপ্টেম্বর উপজেলা বিএনপির কার্যালয়ে মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন মিঠুর উপস্থিতিতে অনুষ্টিত বর্ধিত সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মাছুম রেজাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। অপর সিদ্ধান্তে সভাপতি যুক্তরাজ্যে অবস্থানকালে মাছুম রেজা ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু জানান, জুড়ী উপজেলা কমিটির বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী মাছুম রেজাকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সিদ্ধান্তটি অবগত করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/লাল/ইআ-০৮




