হবিগঞ্জের মাধবপুর উপজেলার পত্রিকা এজেন্ট সুখলাল দেবনাথের ছেলে নারায়ন দেবনাথে দোকান ঘরের তালা ভেঙ্গে মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে।
সোমবার ভোররাতে মাধবপুর পৌরশহরের পুরাতন গরম্নর বাজারের নিকট এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নারায়ন দেবনাথ বাদি হয়ে কান বেগমসহ ৪ জনের নাম উলেস্নখ করে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগে উলেস্নখ করা হয় গরম্নর বাজার এলাকায় তাদের গোডাউনে গাড়ির যন্ত্রাংশ সহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল ছিল। সকাল ৮ টার দিকে দোকানে গিয়ে দেখতে পায় দোকানের দরজার তালা ভাঙ্গা এবং দোকানে কোন মালামাল নেই।
ঘটনার খবর পেয়ে মাধবপুর থানার এসআই রঞ্জন কুমার ভৌমিক ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বেআইনী ভাবে দোকান দখল ও মালামাল লুট করার ঘটনা তদন্ত্মে সত্য প্রমানিত হলে দোষীদের বিরম্নদ্ধে আদালতে তদন্ত্ম প্রতিবেদন দাখিল করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০৮




