সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যা দুর্গত ও দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সাউথ ইয়র্কশায়ার বাংলাদেশ ক্যাটারিং এসোসিয়েশন।

 


সোমবার (১৯ শে সেপ্টেম্বর) বিকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা।

 

ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন পাপ্পু।

 

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের ট্রাস্টি ইউকে প্রবাসী আব্দুন নূর, এম শাহাব উদ্দীন, সেনর এইচ আলী, আব্দুল কাদির, সেবুল আহমেদ, আব্দুল কাদির 
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাফায়াত হোসেন প্রমুখ।

 

বিতরণীতে ২০০ পরিবারের মধ্যে নগদ ২হাজার টাকা করে ৪লাখ টাকা তুলে দেওয়া হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বালাগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন শাহ, আজকের পত্রিকার বালাগঞ্জ প্রতিনিধি রাজিব আহমেদ, এসোসিয়েশনের স্বেচ্ছাসেবক আরব আলী, মো. হান্নান, সেবুল মিয়া, আব্দুল ওয়াদুদ, মো. গিয়াস উদ্দিন, আব্দুল কাদির, মাহমুদুল হাসান, আবু সাঈদ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

 


সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/এসডি-১৩