‘নগদ ইসলামিক ফাউণ্ডেশন’র উদ্যোগে ক্বোরআন প্রতিযোগিতায় সিলেট বিভাগের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও কাদিরীয়া হান্নান ফেরুজা হাফিজিয়া কওমী মাদরাসার হিফজ শাখার শিক্ষার্থী মো. তাহমিদ আহমদ।

 


নগদ ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে ২০২২সাল অনুষ্ঠিত ক্বোরআন প্রতিযোগিতায়  সিলেট বিভাগ থেকে ১৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে নওয়াগাঁও কাদিরীয়া হান্নান ফেরুজা হাফিজিয়া কওমী মাদরাসার হিফজ শাখার শিক্ষার্থী মো. তাহমিদ আহমদ দ্বিতীয় স্থান অর্জন করেন।

 

নওয়াগাঁও কাদিরীয়া হান্নান ফেরুজা হাফিজিয়া কওমী মাদরাসার হিফজ শাখার শিক্ষার্থী তাহমিদের এ সাফল্য অর্জনে অভিনন্দন জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নওয়াগাঁও কাদিরীয়া হান্নান ফেরুজা হাফিজিয়া কওমী মাদরাসার প্রধান উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরী, নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. মজর আলী, সহ সভাপতি সাবেক মেম্বার লুৎফুর রহমান, মাদরাসার মুহতামীম মাওলানা নেছার আহমদ, মাদরাসার শিক্ষকবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/মতিন/এসডি-১৬