দুই যুগে পদার্পণ উপলক্ষে দিক থিয়েটারের ‘যুগান্তরে দিক’ শিরোনামে চার দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব শুরু হতে যাচ্ছে । সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। এতে তাদের নিজস্ব প্রযোজনাসহ ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রঙ্গভ‚মির নাটক মঞ্চস্থ করা হবে। 

এ উপলক্ষে আগামীকাল বুধবার নাট্যোৎসবের উদ্বোধন অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে বলে জানান দিক থিয়েটারের সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠানটি ম্ঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসব র‌্যালির পর দেড়টায় ইউনিভার্সিটি সেন্টারের সামনে কেক কেটে উদাযাপন করা হবে। 


এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে  দিক থিয়েটারের নিজস্ব প্রযোজনা
‘এবং ইন্দ্রজিৎ’, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের পরিবেশনা ‘সুইটমিট এন্ড টুয়েন্টি’ এবং শেষদিন শনিবার (২৪ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমির ‘কিত্তনখোলার কিচ্ছা’ পরিবেশিত হবে। 

এ নাট্যোৎসবে দর্শকদের জন্য রেজিস্ট্রেশনের সুযোগ থাকছে। বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় সংগঠনটির স্থাপিত টেন্টে টিকেট পাওয়া যাচ্ছে। 

সিলেটভিউ২৪ডটকম/নোমান/ইআ-০৫