সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নে বন্যা দুর্গত ও দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে যুক্তরাজ্যস্থ সাউথ ইয়র্কশায়ার বাংলাদেশ ক্যাটারিং এসোসিয়েশন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ফাতেমা নগর গ্রামের অটো রাইছ মিল প্রাঙ্গণে এ নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় প্রত্যেককে দুই হাজার টাকা করে ক্ষতিগ্রস্ত আড়াই শত নারী-পুরুষকে এ অনুদানের নগদ অর্থ তুলে দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়।
কলেজ শিক্ষক মোস্তাহার মিয়া মোস্তাকের সঞ্চালনে বক্তব্য রাখেন- সাংবাদিক জিয়াউর রহমান লিটন, প্রশান্ত সাগর দাস, ক্যাটারিং এসোসিয়েশনের আবদুল কাদির, আব্দুল নুর, আসমত আলী, আহমদ হোসাইন হেলাল, টি এস সাহাব উদ্দিন, আইসিটি শিক্ষক মিজানুর রহমান পারভেজ, তোফাজ্জল হোসেন, হাসান মিয়া, রেনু মিয়া প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/মুন্না




