বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য, অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার সাদরুল আহমদ খানের উদ্যোগে কুলাউড়ায় ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠক জনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আলহাজ মিছবাহুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, টিলাগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক, সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক, প্রধান শিক্ষক ওমর আলী, ইউপি সদস্য কয়সর আহমদ, ম্যানেজিং কমিটির সদস্য আব্বাস আলী, সইদ মোহাম্মদ আলী, মাও. হারুনুর রশীদ, আশিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, কুলাউড়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল লতিফ খানের কনিষ্ঠ পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, সাবেক ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস, স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খানের পক্ষ থেকে বন্যা পরবর্তী উপজেলার বিভিন্ন ইউনিয়নসমূহে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় টিলাগাঁও ইউনিয়নে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-২৪




